,

জাদেজার ছয় ছক্কা!

news-image

ভারতের টেস্ট দলে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের কোন বিকল্প নেই এখনো। তবে কেদার যাদব ও যুজবেন্দ্র চাহালের উত্থানে এই দুই স্পিনার নিয়মিত জায়গা পান না সীমিত ওভারের দলে। তবে টি-টুয়েন্টিতে শুধু বল না, ব্যাট হাতেও যে এখনও অনেক দেয়ার বাকি আছে তার প্রমাণ অভিনব উপায়ে দিলেন জাদেজা। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত একটি আন্তঃজেলা ক্রিকেট ম্যাচে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকালেন এই অলরাউন্ডার। তার ৬৯ বলে ১৫৪ রানের ইনিংসে বড় জয় পেয়েছে দল জামনগর।

রাজকোটের এসসিএ স্টেডিয়ামে আমরেলির মুখোমুখি হয়েছিল জাদেজার দল। ম্যাচের ১৫ তম ওভারে বাঁহাতি পেসার নীলাম ভামজাকে ছয়টি ছক্কা মারেন তিনি। আসলে পুরো ম্যাচ জুড়েই আমরেলির বোলারদের উপর তান্ডব চালিয়েছেন জাদেজা। তার ১৫৪ রানের ইনিংসে ছিল ১৫টি চার ও ১০টি ছয়। তার এই ঝড়েই ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান করে জামনগর।

জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান করে আমরেলি। ১২১ রানের বড় পরাজয় মেনে নিতে হয় তাদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর