,

রক্তের কোন গ্রুপে কি স্বাস্থ্যঝুঁকি, জানুন

news-image

আমরা কমবেশি সবাই রক্তের গ্রুপ সম্পর্কে জানি। অসুস্থ হলে জরুরি প্রয়োজনে যে কারো রক্ত লাগতে পারে। তবে আমরা অনেকেই হয়তো জানি না রক্তের ধরণ অনুযায়ী একেক রকমের স্বাস্থ্যঝুঁকি বহন করে। চিকিৎসা বিজ্ঞানিদের মতে, প্রত্যেক রক্তের গ্রুপের আলাদা বৈশিষ্ট্য থাকে।

আমাদের শরীরের লাল রক্তকোষের উপরিভাগে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন রয়েছে। এগুলোর ভিন্নতার কারণে একেক ধরনের রক্ত একেক রোগ প্রতিরোধ করে আবার কোনোটা একই ধরনের রোগকে প্রতিরোধে অক্ষম।

হৃদরোগ: যাদের রক্তের গ্রুপ ‘ও’ (পজেটিভ অথবা নেগেটিভ) তাদের করোনারি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। তবে ‘এবি’ এবং ‘বি’ গ্রুপ রক্তের অধিকারী ব্যক্তিদের মধ্যে হৃদরোগের ঝুঁকিতে বেশি থাকে।

আলসার: অন্যান্য গ্রুপের চেয়ে ‘ও’ গ্রুপের রক্ত আলসারের ঝুঁকি বেশি বহন করে। তাদের মধ্যে পাকস্থলির আলসার হওয়ার ঝুঁকি বেশি।

রক্ত জমাট বাঁধা: ‘এ’ এবং ‘বি’ রক্তের গ্রুপ রক্তজমাট বাঁধার ক্ষেত্রে ৩০ শতাংশ ঝুঁকি বহন করে। অন্যদিকে যাদের রক্তের গ্রুপ ‘ও’ তাদের এই ধরনের ঝুঁকি  অনেকটাই কম। তবে ‘এবি’ রক্তের গ্রুপের ক্ষেত্রে এই ধরনের স্বাস্থ্যঝুঁকি ২০ শতাংশ রয়েছে।

গ্যাস্ট্রিক ও ক্যান্সার: গ্যাস্ট্রিক ও ক্যান্সারের ঝুঁকি ‘ও’ গ্রুপ রক্তের ব্যক্তিদের মধ্যে খুবই কম। অন্যান্য রক্তের গ্রুপের ক্ষেত্রে বিশেষ করে ‘এ’ গ্রুপের রক্তে এই রোগের ঝুঁকি সবচেয়ে বেশি।

অগ্নাশয়ের ক্যান্সার: এই রোগের ক্ষেত্রেও ‘ও’ গ্রুপ রক্তের ব্যক্তিদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। ‘এ’ গ্রুপ রক্তের ৩২ শতাংশ এবং ‘এবি’ রক্তের গ্রুপের ব্যক্তিদের মধ্যে ৫১ শতাংশ ঝুঁকি রয়েছে অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর