,

টি-১০ ক্রিকেটে তামিম ঝড়

news-image

টি-১০ ক্রিকেট নিয়ে তার মনে ছিল সংশয়। প্রথম বল থেকেই মারতে হবে নাকি একটু সময় নেওয়া যাবে? প্রতিটিই বলই মারতে হবে? যাওয়ার আগে দ্বিধার কথা জানিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু তার ব্যাটিংয়ে দেখা গেল না দ্বিধার লেশমাত্র। ঝড়ো ফিফটিতে জেতালেন পাখতুনসকে।
টি-১০ ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে ২৭ বলে অপরাজিত ৫৬ করেছেন তামিম। শুক্রবার রাতে শারজায় টিম শ্রীলঙ্কাকে ২৭ রানে হারিয়েছে পাখতুনস।

বিসিবির শুনানির কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি তামিম। দ্বিতীয় ম্যাচে তার অপরাজিত ইনিংসে ১০ ওভারে ১১১ রান তোলে পাখতুনস। টিম শ্রীলঙ্কা করতে পার ৮৪ রান।

৫ চার ও ৪ ছক্কার ইনিংসটিতে ম্যান অব দা ম্যাচ তামিম।

তামিম আলো ছড়ালেও দ্বিতীয় ম্যাচ ভালো কাটেনি সাকিব আল হাসানের। ব্যাট হাতে ৬ বলে করেছেন ৭ রান। বল হাতে ১ ওভারে ১৪ রান দিয়ে উইকেট নেই। পাঞ্জাবি লিজেন্ডসের কাছে হেরেছে তার দল কেরালা কিংস।

১০ ওভারে ৪ উইকেটে ১১১ রান তুলেছিল কেরালা। প্রথম ম্যাচে ২৭ বলে ৬৬ রান করা পল স্টার্লিং এবার করেন ২৯ বলে ৪৬। নিকোলাস পুরান ৭ বলে করেন ২০।

পাঞ্জাবি লিজেন্ডস সেই রান পেরিয়ে যায় এক ওভার বাকি রেখেই। ২৫ বলে অপরাজিত ৬০ রান করে ম্যাচ সেরা শোয়েব মালিক। উমর আকমল করেন ১৩ বলে ৩১।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর