,

বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারে স্পেন!

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী বছর অনুষ্ঠিতব্য রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে স্পেন। দেশটির ফুটবল সংস্থাকে লেখা এক চিঠিতে এ বিষয়ে হুশিয়ারি দিয়েছে ফিফা। শুক্রবার এক বিবৃতি দিয়ে ফিফা চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থাটি বিশ্বের যে কোনো দেশের সদস্যপদই বাতিল করে দেয়ার একচ্ছত্র ক্ষমতা রাখে। ফিফার এমন হুমকিতে স্তম্ভিত স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। তার যেন বিশ্বাসই হচ্ছে না। রামোস বলেন, এমন বিতর্কের জেরে আমরা বিশ্বকাপ খেলতে পারবো না এটা বিশ্বাসই হচ্ছে না।

চিঠিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে নিয়োগের বিষয়ে সরকারের হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ফিফা। গত জুলাইয়ে দুর্নীতির অভিযোগ গ্রেফতার হন অ্যাঞ্জেল মারিয়া ভিলার। তার পদে সাময়িকভাবে জুয়ান লুইস লারিয়াকে নিয়োগ দেয়া হয়। বর্তমানে এ পদে স্থায়ী নিয়োগের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেছেন, ‘এ বিষয়টা আমি মেনে নিতে পারছি। স্পেন বিশ্বকাপে অবশ্যই যাবে এবং আমি আত্মবিশ্বাসী যে তারা জিতবে। ‘ সূত্র : বিবিসি, জাপান টুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর