,

তামিমের ফিফটিতে জিতল পাখতুনস

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলের দারুণ ব্যাটিং ফর্মকে সুদূর আরব আমিরাতে টেনে নিয়েছেন তামিম ইকবাল। টি-টেন লিগে নিজের প্রথম ম্যাচে দারুণ এক ফিফটিতে তাঁর দল পাখতুনসকে জয় পাইয়ে দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। বিদেশের মাটিতেও বিজয় দিবসের উদ্‌যাপনটা জয় দিয়েই করলেন তামিম।

আগের দিনই নিজের প্রথম তিন বলে হ্যাটট্রিক করে দারুণ এক রেকর্ড করেছিলেন পাখতুনস অধিনায়ক শহীদ আফ্রিদি। গতকাল টস জিতে শ্রীলঙ্কার দল কলম্বো লায়নসের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ায় ইনিংস শুরু করেছিলেন তামিম ও আহমেদ শেহজাদ। ২৪ রান করে শেহজাদ ফিরলেও চালিয়ে গিয়েছেন তামিম। ২৭ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন জাতীয় দলের এই ওপেনার। ৫ চার আর ৪ ছক্কায় গড়া এই ইনিংসে ভর করে ১০ ওভারে ১১১ রানের পুঁজি পায় পাখতুনস। জবাবে সোহেল খান ও লিয়াম ডসনের দারুণ বোলিংয়ে ৭ উইকেটে ৮৪ রানে আটকে যায় লঙ্কান দলটি। প্রত্যাশিতভাবেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তামিম ইকবাল।

তামিম জয় পেলেও হেরেছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। ব্যাটিংয়ে করেছেন ৭ রান, ১ ওভার বল করে রান দিয়েছেন ১৬। ১১৪ রান করেও ম্যাচ জিততে পারেনি সাকিবের দল কেরালা কিংস। সে জন্য অবশ্য শোয়েব মালিকের বিধ্বংসী ইনিংসই দায়ী। ২৫ বলে অপরাজিত ৬০ রান করে এক ওভার হাতে রেখেই দলকে জিতিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে