,

একসাথে কেন চার হিরো?

news-image

বিনোদন প্রতিবেদক : শীতকালীন রাত্রী। তবে শীতের দাপট নেই শহরে। রাত তখন এগারোটা। এই সময়টা গুলশান পিংসিটির আশেপাশে একেবারে অচেনা শহরকেই দেখা গেল।

মানুষ নেই। রাস্তায় আসা যাওয়া করছিল দামি দামি কার। ঠায় দাঁড়ানো ল্যাম্পপোস্ট থেকে ঠিকরে পড়ছিল নিয়ন আলো।

আর সেই আলোর নীচেই দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল ঢাকাই শোবিজ অঙ্গনের চার জনপ্রিয় হিরো আব্দুন নুর সজল, নিরব, ইমন ও বাপ্পী চৌধুরী। এটা বিরল দৃশ্যই বটে। যে দৃশ্য চোখে পড়েনি অতীতে।

গত ১৪ ডিসেম্বর পিংক সিটির বাটন রোজে অনুষ্ঠিত হলো ফ্ল্যাশট্যাগ নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপসের লঞ্চিং প্রোগ্রাম।

সন্ধ্যা আটটা থেকে শুরু হয় এ অনুষ্ঠান। এতে এই চার হিরো দাওয়াতি মেহমান ছিলেন। কিন্তু চিত্রনায়ক নিরব এবং সাইমন সময়মত হাজির হলেও শুটিং থাকায় অনুষ্ঠান শেষে উপস্থিত হন সজল, ইমন ও বাপ্পী।

এর মধ্যে সায়মন আগে চলে গেলেও দেখা হয়ে যায় ওই চার হিরোর। এরপরই জমে উঠে আড্ডা।

এ সময় শোবিজে কাজের অতীত অনেক অভিজ্ঞতা শেয়ার করেন তারা। তাদের আড্ডার সঙ্গী অনেক গণমাধ্যমকর্মীও হাজির ছিলেন। রাত বাড়ার সাথে সাথে তাদের আড্ডাবাজিও জমে উঠে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর