,

চিরনিদ্রায় শায়িত মহিউদ্দিন চৌধুরী

news-image

নিজস্ব প্রতিবেদক : লালদীঘি ময়দানে আজ শুক্রবার বিকেলে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জানাজায় লাখো মানুষের ঢল নামে। এ সময় আশপাশের সড়ক বিশেষ করে আন্দরকিল্লাহ থেকে জেল সড়ক, কেসি দে সড়ক, কোতোয়ালি মোড় পর্যন্ত ছিল মানুষ আর মানুষ। জানাজা শেষে চশমাহিলের পারিবারিক কবরস্থানে মহিউদ্দিন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

জাতি-ধর্ম-দলমত নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ মহিউদ্দিন চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে লালাদীঘি ময়দানে হাজির হন। ওই ময়দানসহ আশপাশের সড়কে ছিল মানুষ আর মানুষ। বিকেল ৩টা ৪০ মিনিটে মরদেহবাহী গাড়িটি লালদীঘি ময়দানে পৌঁছায়। এর আগে বিকেল তিনটায় দারুল ফজল মার্কেটে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গাড়িটি কিছুক্ষণ দাঁড় করানো হয়। জানাজাস্থলে লাল-সবুজ পতাকায় মোড়ানো মহিউদ্দিন চৌধুরীর মরদেহ গাড়ি থেকে নামানোর পর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। এরপর বিকেল সোয়া ৪টায় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাংসদ হাছান মাহমুদ, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ অংশ নেন।

পরে চশমাহিলের পারিবারিক কবরস্থানে মহিউদ্দিন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নগরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিন চৌধুরী মৃত্যুবরণ করেন।

তিন দিনের শোক
মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আজ শুক্রবার সিটি করপোরেশন এ সিদ্ধান্ত নেয়।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম প্রথম আলোকে জানান, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শুক্রবার, রোববার ও সোমবার তিন দিন শোক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে করপোরেশন। শনিবার বিজয় দিবস থাকায় এ দিন শোক কর্মসূচি দেওয়া হয়নি। শোক কর্মসূচি পালনের সময় নগর ভবন, আঞ্চলিক কার্যালয়, ওয়ার্ড কার্যালয়, সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রে কালো পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া সিটি করপোরেশনের পতাকা এই তিন দিন অর্ধনমিত থাকবে। আর এই সময়ে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী সাবেক মেয়রের স্মরণে কালোব্যাজ ধারণ করবেন।

সাবেক মেয়রের স্মরণে সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক শোকসভার আয়োজন করা হবে বলে জানান আবদুর রহিম।উল্লেখ্য, মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তিনি টানা তিনবার মেয়র নির্বাচিত হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর