,

প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৪

news-image

সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের রায়সন্তোষপুর গ্রামের পাশে প্রাইভেটকার দুর্ঘটনায় ৪ জন নিহত ও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় বলে স্থানীয়রা জানান।

নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার টুকেরবাজারের সাজু ও শাহজাহান, সিলেটের বিশ্বনাথ উপজেলার তোফায়েল ও গোয়ালাবাজারের তায়েফ। এ ঘটনায় আশংকাজনক অবস্থায় সুনামগঞ্জের ছাতক উপজেলার দশঘর গ্রামের হাবিবপুর রহমানের ছেলে মাসুমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে প্রাইভেটকার নিয়ে নিহতরা ছাতকে আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে।

বেড়ানো শেষে সন্ধ্যার দিকে সিলেটের উদ্দেশ্যে তারা ছাতক থেকে বের হয়। ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে প্রাইভেটকারটি ডুবে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ৪জনকে মৃত ঘোষণা করে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদেরকে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর ৪জন মারা গেছে বলে চিকিৎসকরা জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাইভেটকারটি উদ্ধার কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর