সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬১ হাজার ৮৩টি স্থানে জাতীয় পতাকা ওড়াবে ইসলামিক ফাউন্ডেশন

news-image

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সারাদেশে ৬১ হাজার ৮৩টি স্থানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করবে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া আয়োজন করা হয়েছে বিজয় দিবসের তাৎপর্য, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা। হবে বিশেষ দোয়া মাহফিল। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ১৬ ডিসেম্বর সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআনখানি, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪টি জেলা ও বিভাগীয় কার্যালয় ৫৫০টি উপজেলা, জোন মডেল ও সাধারণ রিসোর্স সেন্টার, প্রাক-প্রাথমিক গণশিক্ষার ৫৯ হাজার ৯৬৮টি কেন্দ্র, ৫০টি ইসলামিক মিশন, ১৯টি ইবতেদায়ী মাদ্রাসা ও ৪২৫টি মক্তব ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিসহ মোট ৬১ হাজার ৮৩টি স্থানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

একইসঙ্গে দেশের সব স্থানে থাকবে বিজয় দিবসের তাৎপর্য, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল।

১৬ ডিসেম্বর জোহরের নামাজের পর দেশের সব মসজিদে মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা