,

লাখো মানুষের অংশগ্রহণে মহিউদ্দিন চৌধুরীর জানাজা অনুষ্ঠিত

news-image

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামবাসীর প্রিয় নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয় নেতার জানাজার নামাজে নামে মানুষের ঢল। জানাজার আগে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য চট্টগ্রামবাসীর প্রিয় নেতার মরদেহ চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনে রাখা হয়।

উল্লেখ্য, শুক্রবার ভোরে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মহিউদ্দিন চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় রোগে ভুগছিলেন তিনি।

তার মৃত্যুর খবর শুনে শোকের ছায়া নামে চট্টগ্রামে। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তার বাসার সামনে ভিড় করেন। প্রিয় নেতাকে হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

১৯৯৪ সাল থেকে টানা তিনবার চট্টগ্রাম সিটির মেয়র নির্বাচিত হয়ে ১৬ বছর দায়িত্ব পালন করেন মহিউদ্দিন চৌধুরী। তার মেয়াদে চট্টগ্রামের সবচেয়ে বেশি উন্নয়ন হয়। এজন্য চট্টগ্রামবাসীর কাছে তিনি ছিলেন জনপ্রিয় নেতা। তার বাসার গলিটি চট্টগ্রামবাসীর কাছে ‘মেয়র গলি’ হিসেবেই পরিচিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর