,

পুলিশের উপস্থিতিতে কলাপাড়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ

news-image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের উপস্থিতিতে দুই গ্রুপের দুই দফা রক্তক্ষয়ী সংঘর্ষে সাত জন আহত হয়েছেন। আজ সন্ধ্যায় গুরুতর আবস্থায় স্থানীয়রা আহত মো. মনির, জাফর, খোরশেদ আলম, তোফায়েল, তাওহীদকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করায়। উপজেলার ধুলাসার ইউনিয়নের চর গঙ্গামতিতে এ ঘটনাটি ঘটে। আহত খোরশেদ আলম, তাওহীদ ও জাফরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তৎক্ষণিকভাবে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে চর গঙ্গামতি থমথমে আবস্থা বিরাজ করছে।

আহত মনির জানান, তার ছেলে শাহিন আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের ছাত্র। তাকে কিছুদিন পূর্বে একই এলাকার সিদ্দিক, সোরাব, ও হেল্লাল শরীফসহ বেশ কয়েক জনে আটক করে রাখে। মহিপুর থানায় একটি মামলা হয়। এ ঘটনায় আজ দুপুরে পুলিশ কবিরকে আটক করে নিয়ে যাওয়ার পরে ফের দুই গ্রুপ ব্যাপক সংঘাতে লিপ্ত হয়।

মহিপুর থানার এসআই হাফিজ সাংবাদিকদের জানান, পুলিশের উপস্থিতিতে নয়। একজন আসামি গ্রেফতারের পরে আসামিপক্ষ বাদীপক্ষের ওপর হামলা করে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর