,

‘ও আমাকে যৌন দৃশ্যে বাধ্য করেছিল’

news-image

বিনোদন ডেস্ক : যৌন দৃশ্যে অভিনয় করানোর জন্য তাকে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন হলিউড সুপার স্টার সালমা হায়েক। হলিউড প্রযোজক বা হলিউড মোঘল হার্ভি ওয়াইনস্টেইনের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন হায়েক। বলেন, ‘ও (হার্ভি) আমাকে যৌন দৃশ্যে অভিনয় করাতে বাধ্য করেছে, এমনকি হুমকিও দিয়েছে।’

সম্প্রতি এ বিষয়ে সালমা হায়েক খোলামেলা মুখ খুলেছেন নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে। তাকে যৌন হয়রানি ও হুমকি দেওয়া হয়েছে বলেও জানান সালমা। একই সঙ্গে হার্ভি ওয়াইনস্টেইনকে ‘দানব’ হিসেবে উল্লেখ করেন তিনি।

আপত্তিকর দৃশ্যে অভিনয়ের জন্য অনাগ্রহ প্রকাশ করলে তার উপর চড়াও হন হার্ভি। হায়েক বলেন, একদিন হার্ভি তাকে বলেন- ‘ভাবতে পারি না, আমি তোমাকে খুন করবো।’

এর আগে হার্ভির বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী অ্যাঞ্জোলিনা জোলি এবং গেনিথ পাল্টরো। তারপরই একে একে আরও অভিযোগ সামনে আসে। সালমার দাবি, হার্ভির বিরুদ্ধে অনেকে মুখ খোলায় তিনিও প্রকাশ্যে এ নিয়ে সরব হয়েছেন।

সালমা হায়েকের অভিযোগ, ২০০২-এ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফ্রিডা’ নামে বায়োমিক সিনেমায় হার্ভি এক মহিলার সঙ্গে অনস্ক্রিন যৌন দৃশ্যে তাকে অভিনয় করতে বাধ্য করেন। কথা না শুনলে হার্ভি ওই ছবির প্রযোজনা বন্ধ করে দেওয়ারও হুমকি দেন।

সালমা বলেন, আমার ক্যারিয়ারে ওই প্রথম বার এবং শেষ বার নার্ভাস ব্রেক ডাউন হয়েছিল।

এদিকে, হার্ভির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত করছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, বেভারলি হিলস এবং লন্ডন পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর