,

আরও কঠিন হচ্ছে সৌদিতে প্রবাসীদের বসবাস

news-image

অন্যান্য বিদেশিদের মতো আনুমানিক ২০ লাখ প্রবাসী বাংলাদেশির জন্য সৌদি আরবে বসবাসের দিনকাল কষ্টকর হচ্ছে। যারা পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন, তাদের বসবাস আর্থিকভাবে আরও কঠিন হচ্ছে ১ জানুয়ারি থেকে। তবে অবিবাহিত ও পরিবার ছাড়া বাসকারীরা এ সমস্যা থেকে মুক্ত থাকবেন।

সৌদি সরকারের নতুন আইনে, পরিবারের প্রতিজন সদস্যের জন্য মাসিক ২০০ রিয়াল ট্যাক্স দিতে হবে। গত জুলাই থেকে ‘মুখুস’ নামে এই ট্যাক্স প্রথম বারের মতো বিদেশিদের জন্য ধার্য করা হয়।

 

বাংলানিউজকে স্থানীয় সূত্র জানায়, ২০১৮ সালে এই মাসিক ট্যাক্স ২০০ রিয়াল হারে চালু হলেও ২০১৯ সালে তা বৃদ্ধি পেয়ে হবে জন প্রতি মাসিক ৩০০ রিয়াল এবং ২০২০ সালে সেই ট্যাক্স ৪০০ রিয়াল নির্ধারণ করা হয়েছে।

 

একাধিক সূত্র জানিয়েছে, শুধু চাকরি বা ব্যবসা ক্ষেত্রে বসবাসকারীই নন, রিফিউজি হিসেবে সৌদিতে বাস করছেন, এমন পরিবারের সদস্যরাও এই ট্যাক্সের আওতাভুক্ত হয়েছেন। বর্তমানে মিয়ানমান, ইয়ামেনি, সিরিয়ান, ইরাকি, সোমালিয়ান, ইরিত্রিয়ান, আফগানি, ফিলিস্তিনিসহ বিভিন্ন দেশের বিশাল শরণার্থী জনগোষ্ঠী সৌদিতে অস্থায়ীভাবে বসবাস করছেন। এদের মধ্যে সিরিয়ান ও ইয়ামেনি শরণার্থী সবচেয়ে বেশি। এরপরই মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের অবস্থান।

 

সরকারিভাবে সৌদিতে বসবাসকারী শরণার্থীর সংখ্যার উল্লেখ না থাকলেও সংখ্যাটি ৪০ লাখের মতো বলে সংশ্লিষ্ট মহল মনে করে। শরণার্থীদের পাশাপাশি ট্যাক্সের চাপে নিম্ন ও মধ্যবিত্ত সৌদি প্রবাসীরা পরিবার-পরিজন দেশে পাঠাতে শুরু করেছেন।

 

জেদ্দায় বাংলাদেশ কমিউনিটির কয়েকজন জানান, অনেকেই পরিবার-পরিজন পুরোটা কিংবা অংশ বিশেষ দেশে পাঠিয়ে দিয়েছেন। ট্যাক্সের চাপ সহ্য করে একাধিক সদস্য নিয়ে বসবাস করা কষ্টকর হয়ে উঠছে। তবে সরকারি চাকরিজীবী, অবিবাহিত ও পরিবার ছাড়া বসবাসকারীদের এই ট্যাক্সের বাইরে রাখা হয়েছে।

বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর