,

বিজয় দিবসে হাতিরঝিলে উন্নয়ন কর্মকাণ্ডের প্রদর্শনী

news-image

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরিকল্পনা মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রদর্শনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতা যুদ্ধের খণ্ডচিত্র প্রদর্শন করার পাশাপাশি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী উন্নয়ন প্রকল্পের চিত্র লেজার শো’র মাধ্যমে প্রদর্শন করা হবে এবং ফায়ার ওয়ার্কের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হবে।

 

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে অনুষ্ঠিতব্য মহান বিজয় দিবসের অনুষ্ঠানে নগরবাসীকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর