,

শ্রীলংকা-জিম্বাবুয়েকে নিয়ে টাইগারদের ত্রিদেশীয় সিরিজের সময়সূচি

news-image

আগামী বছরের জানুয়ারিতে শ্রীলংকা-জিম্বাবুয়েকে নিয়ে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ফাইনাল দিয়ে ২৭ জানুয়ারি শেষ হবে টুর্নামেন্টটি। টুর্নামেন্টটির সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

সূচি অনুযায়ী ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ১০ জানুয়ারি ঢাকায় আসবে জিম্বাবুয়ে। ১৩ জানুয়ারি বিসিবি একাদশের বিপক্ষে বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা। আর ১৩ জানুয়ারি ঢাকায় আসবে শ্রীলঙ্কা।

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এরপর ১৭ জানুয়ারি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ১৯ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

২১ জানুয়ারি ফিরতি পর্বে আবারও জিম্বাবুয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

২৩ জানুয়ারি ফিরতি পর্বে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও আসরে চতুর্থ ম্যাচ খেলতে নামবে টাইগাররা। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর