,

বিদেশি লিগ খেলার অনুমতি পেলেন না মুস্তাফিজ

news-image

মাস কয়েক আগেই ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা নিয়ে নতুন আইন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একজন ক্রিকেটার দুটির বেশি লিগ খেলার অনুমতি পাবেন না।

‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে দিয়েই সম্ভবত ‘উদ্বোধন’ হয়ে গেল এই আইনের! সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হতে চলা ১০ ওভারের টুর্নামেন্টে খেলার অনুমতি পাননি মুস্তাফিজ।

টি-টোয়েন্টি ফরম্যাটের পর আরও ক্ষুদ্র ফরম্যাট হিসেবে টি-টেন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশের দুই বড় তারকা সাকিব আল হাসান আর তামিম ইকবালও খেলবেন। গতকালই সাকিব ঢাকা ছেড়েছেন।  তারা দুজন ছাড়পত্র পেলেও পাননি বারবার ইনজুরিতে পড়া মুস্তাফিজুর রহমান। তামিমও অন্য কারণে যেতে পারেননি এখনও।

এই টুর্নামেন্টে কেরালা কিংসের হয়ে খেলবেন সাকিব। পাখতুনের হয়ে খেলবেন তামিম ইকবাল।  আরেক ফ্র্যাঞ্চাইজি বেঙ্গল টাইগার্সে খেলার কথা ছিল মুস্তাফিজের।

সাকিব চলে গেলেও তামিম ঠিক সময়ে আরব আমিরাতে যেতে পারছেন না। বিপিএলে উইকেটের সমালোচনা করায় বিসিবির কাছ থেকে কারণ দর্শানোর চিঠি পেয়েছেন তিনি। আজ সেই শুনানি শেষে রাতে হয়তো রওনা দেবেন তিনি।

অন্যদিকে ধুমকেতুর মত ক্রিকেটে আবির্ভাবের পর দীর্ঘ সময় একাধিকবার চোটে আক্রান্ত হয়েছেন মুস্তাফিজ। ২০১৬ সালে ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে, এবং গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে কাঁধের চোটে পড়েছিলেন। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেছে বিসিবি। এই চোটের সতর্কতা হিসেবেই বিসিবি তাকে ছাড়পত্র দিচ্ছে না বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর