,

মুস্তাফিজের খেলা হচ্ছে না টি-টেন

news-image

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে টি-টেন ক্রিকেট। টি-টেন ক্রিকেটে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ও তামিম ইকবাল খেললেও মুস্তাফিজুর রহমানের খেলা হচ্ছে না। চার দিনের এই প্রতিযোগিতায় খেলার জন্য বাঁহাতি পেসারকে এনওসি (অনাপত্তিপত্র) দেয়নি বিসিবি।

টি-টেন ক্রিকেটে খেলতে বুধবার আরব আমিরাতে গেছেন সাকিব। একই দিন তামিম, মুস্তাফিজেরও যাওয়ার কথা ছিল।

কিন্তু তামিম যেতে পারেনি বিসিবির শুনানির মুখোমুখি হওয়ার কারণে। বিপিএল চলাকালে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করায় তামিমকে কারণ-দর্শানোর চিঠি দিয়েছিল বিসিবি।

আজ তামিমকে শুনানিতে ডেকেছিল বিসিবির শৃঙ্খলা কমিটি। শুনানি শেষে বিসিবির পরিচালক মাহবুব আনাম বলেছেন, ‘তামিমকে আজ আমরা শুনানিতে ডেকেছিলাম। ও ওর বক্তব্য দিয়েছে। সেদিন তামিম যেটা বলেছে, তার জন্য সে দুঃখ প্রকাশ করেছে।’

তামিম জানিয়েছেন, মিরপুরের উইকেট নিয়ে যে সমালোচনা তিনি করেছেন, সেটায় আরো মার্জিত ভাষা ব্যবহার করতে পারবেন।

তামিমের টি-টেন ক্রিকেটে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। আজই তিনি আরব আমিরাতে উড়াল দেবেন। তবে আগে যেখানে তার তিনটি ম্যাচ খেলার কথা ছিল, এখন একটি কম খেলবেন। কারণ আজই তামিমের দল পাখতুনের একটি ম্যাচ আছে।

আজ রাতে ম্যাচ আছে সাকিবের দল কেরালা কিংসেরও। এই দলের বিপক্ষেই আজ বেঙ্গল টাইগার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু এনওসি না পাওয়ায় যেতে পারছেন না ‘দ্য ফিজ’।

দক্ষিণ আফ্রিকা সফরে গোড়ালির চোটে পড়েছিলেন মুস্তাফিজ। ফলে বিপিএলে রাজশাহী কিংসের হয়ে প্রথম দুই লেগ খেলতে পারেননি। শেষ দিকে চার ম্যাচে খেলেছেন। সামনে বাংলাদেশের ব্যস্ত সূচি। টি-টেন ক্রিকেটে মুস্তাফিজকে খেলার অনুমতি দিয়ে তাই ঝুঁকি নিতে চায় না বিসিবি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর