,

স্বামীকে খুনের পর প্রেমিককে কসমেটিক সার্জারিতে স্বামী বানানোর চেষ্টা!

news-image

নিউজ ডেস্ক : স্বামীকে হত্যার পর প্রেমিককে কসমেটিক সার্জারি করিয়ে তার জায়গায় বসাতে গিয়ে ধরা পড়েছেন ভারতের এক নারী। ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গনা রাজ্যে সম্প্রতি এ ঘটনা ঘটেছে।

পুলিশের বরাত দিয়ে এতে বলা হয়, অস্ত্রোপচারের পর স্বামীর চেহারা বদলে গেছে- একথা পরিবারের সদস্যদের বোঝাতে পরিকল্পিতভাবে প্রেমিক যুবকের মুখে এসিড নিক্ষেপ করা হয়।

চিকিৎসার পর দুজনে এসে একথা বললে গল্পটি বিশ্বাস করেন ওই নারীর স্বামীর বাবা-মা, হাসপাতালের বিলও পরিশোধ করেন তারা।

এক পর্যায়ে নিহতের ভাই ওই হাসপাতালে গেলে বিষয়টি নিয়ে সন্দেহ হয় তার। পুলিশে অভিযোগ করেন তিনি। এরপর পুলিশ আঙুলের ছাপ নিয়ে পরীক্ষা করলে বেরিয়ে আসে আসল কাহিনী।

এ ঘটনায় ওই নারী ও তার প্রেমিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই।

আসামি স্বাতী রেড্ডি ও তার প্রেমিক রাজেশ আজাকোলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি লিখেছে, দুজনে মিলে স্বামী সুধাকর রেড্ডিকে হত্যার কথা স্বীকার করেছেন স্বাতী। ২৬ নভেম্বর রাতে তাকে হত্যা করা হয়।

তবে মরদেহ এখনও পাওয়া যায়নি।
হত্যাকাণ্ডের দুদিন পর ২৮ নভেম্বর হাসপাতালে ভর্তি হন রাজেশ। একই দিন স্বামীর ওপর ‘এসিড হামলার’ কথা তার স্বজনদের জানান স্বাতী।

এই কথা বিশ্বাস করে সুধাকরের বাবা-মা প্রায় পাঁচ লাখ রুপি হাসপাতালের বিল পরিশোধ করেন। তাদের আরেক ছেলে ৯ ডিসেম্বর পুলিশের অভিযোগ করার আগে সব কিছু পরিকল্পনা মতো চলছিল স্বাতী-রাজেশের। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর