সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম একসাথে দেশেরে গানে ইবরার টিপু, সালমা ও এফএ সুমন

news-image

বিনোদন প্রতিবেদক : বিজয় দিবস উপলক্ষে এই প্রথম একটি দেশের গানে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইবরার টিপু, সালমা ও এফ এ সুমন।

সামনে চলার এখনই সময়/রাখবো না আর সংশয়/স্বাধীনতা দিয়েছে মোদের/বাংলার বুকে অভয় আমার মা, আমার দেশ/ভালবাসি বাংলাদেশ… ‘আমার দেশ’ শিরোনামে গানটি গাওয়া হয়েছে।

গানটির কথা ও সুর করেছেন আলোচিত গীতিকার জিয়াউদ্দিন আলম, মিউজিক করেছেন সঙ্গীত শিল্পী প্রত্যয় খান।

৯ ডিসেম্ভর শনিবার নিকেতনে ইকিউ মিউজিক স্টেশনে গানের ভয়েস এর পাশাপাশি মিউজিক ভিডিও শুটিং করেছেন শিল্পীরা।

এ ব্যাপারে সালমা বলেন, এই গানটাই আমার প্রথম দেশের গান। এর আগে দেশের গান গাওয়া হয়নি। চেতনাময় একটি পিউর দেশের গান গাইলাম।

তিনি বলেন, গানের কথা ও সুর আসাধারন হয়েছে তাই গানটা কোন প্যামেন্ট ছাড়াই গেয়েছি। আমার কাছে মনে হয়েছে দেশের মানুষকে জাগ্রত করার মত একটি গান।

আর এই গানের মাধ্যমে টিপু ভাই ও সুমন ভাইয়ের সাথে প্রথম কোন গাওয়া গান আমার। দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকেই এমনটি করা। আশা করছি সবাইর ভালো লাগবে বলে তিনি মন্তব্য করেন।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম। ক্যামেরায় সোহাগ খান, সম্পাদনা করছেন হাসান ফুয়াদ। মিউজিক ভিডিও ১৫ ডিসেম্ভর সন্ধা ৭টায় জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

এছাড়া গানটি বি.এল ভাইব মিউজিক অ্যাপস ও জিপি মিউজিকে এক্সক্লুসিভ প্রকাশ করা হবে।

আমার দেশ
কন্ঠ : ইবরার টিপু , সালমা, ও এফ এ সুমন
কথা ও সুর : জিয়াউদ্দিন আলম
মিউজিক : প্রত্যয় খান

সামনে চলার এখনই সময়
রাখবো না আর সংশয়
স্বাধীনতা দিয়েছে মোদের
বাংলার বুকে অভয়
আমার মা, আমার দেশ
ভালবাসি বাংলাদেশ…

সব ভেদা ভেদ, ভুলে গিয়ে
দেশের কাজে দেব প্রাণ।
হাতে রাখবো, সবাই হাত
রাখবো পতাকার মান।

কবি নজরুল, রবি ঠাকুরের
স্বপ্নের বাংলা নেবো এগিয়ে।
আগামীর পথে, নতুন সুরে
ভোরের সূর্য জাগিয়ে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা