,

এবার ঘরে ফেরার পালা

news-image

স্পোর্টস ডেস্ক : মিলনমেলা ভাঙল। এবার ঘরে ফেরার পালা। ক্রিস গেইল কাল ফিরে গেছেন। তার উড়ালসঙ্গী হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম।

বিপিএলের নতুন চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের এ দুই বিদেশি একই ফ্লাইটে উড়াল দেন নিউজিল্যান্ডে। ম্যাককালামের দেশে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন গেইল। ২০ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ।

এদিকে রংপুরের আরেক ক্যারিবীয় খেলোয়াড় জনসন চার্লসও ফিরে গেছেন কাল। এবারের বিপিএল গেইলের স্মৃতিতে সজীব হয়ে থাকবে।

১১ ম্যাচে দুটি করে ফিফটি ও সেঞ্চুরিতে ৪৮৫ রান করে তিনিই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। রংপুর রাইডার্সকে বলতে গেলে শিরোপা উপহার দিয়ে গেছেন তিনি।

প্রফুল্লচিত্তে ঢাকা ছাড়ার সময় এ ক্যারিবীয় বিধ্বংসী ব্যাটসম্যান বলে গেলেন, ‘ইনশাআল্লাহ আগামী বছরও বিপিএলে খেলতে আসব। আর আপনাদের এভাবে আনন্দ দেব।’

মিরপুরে মঙ্গলবার রাতে বিপিএল ফাইনালে ৫৭ রানে ঢাকা ডায়নামাইডসকে হারিয়ে রংপুর রাইডার্স দলের সবাই গুলশানের ওয়েস্টিন হোটেলে ফিরে পার্টিতে ডুব দেন।

উৎসবের মধ্যমণি যে ছিলেন গেইল, সেকথা না বললেও চলে। ক্যারিবীয় সংস্কৃতিতে প্রধান অনুষঙ্গ হল নাচ-গান। হোটেলে ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ গানের সঙ্গে তুমুল নেচে সবাইকে মাতিয়ে রাখেন গেইল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর