,

এক বটগাছে ৭০টি মৌচাক!

news-image

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশের অন্যতম পর্যটন কেন্দ্র শেরপুরের ঝিনাইগাতী গজনী অবকাশের শতবর্ষী এক বটগাছের ৭০টি চাকে মৌমাছি বাসা বেঁধেছে। শুধু এবারই নয়, গত কয়েক বছর ধরে এ গাছের বিভিন্ন ডালপালায় মৌমাছি চাক বাঁধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গজনী অবকাশ পিকনিক কেন্দ্রের জিহান প্যাডেল বোট সংলগ্ন শতবর্ষী একটি বট গাছে ৭০টি চাকে মৌমাছি বাসা বেঁধেছে। হাজার হাজার মৌমাছির গুনরঞ্জনে ওই স্থানটুকু মুখরিত হয়ে উঠেছে। একটি গাছে এতো মৌচাক আর মৌমাছির মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা ভিড় করছেন।

পিকনিক স্পটে আসা দর্শনার্থী ফুলপুরের মো. তোতা মিয়া বলেন, আমি এর আগে এতোগুলো মৌচাক এক সাথে দেখিনি। এটি মনোমুগ্ধকর দৃশ্য।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম বলেন, একটি গাছে এতোগুলো মৌচাক সচরাচর দেখা মিলে না। এসব মৌচাক পর্যটনের আকর্ষণ বহুগুণে বাড়িয়ে তুলেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর