,

ইমামের ফতোয়া : নারীরা বাইরের কাজ করতে পারবে না, গ্রেপ্তার ৩

news-image

নিউজ ডেস্ক : নারীরা বাইরে কাজ করতে যাবে না, মসজিদের মাইকে এমন ফতোয়া ঘোষণার অভিযোগে কুষ্টিয়ায় ইমামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমারখালী উপজেলার কল্যাণপুর জামে মসজিদের ইমাম আবু মুসা, মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, অবৈধ ফতোয়ার সঙ্গে আরো যারা জড়িত আছে, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মসজিদের ইমাম আবু মুসার বরাত দিয়ে পুলিশ জানায়, মাঠের ফসল তছরুফ হচ্ছে। আর এর সঙ্গে যুক্ত গ্রামের বেশ কিছু নারী। তাই ফসলি জমিতে নারীদের প্রবেশ নিষেধ করতেই তিনি গত সোমবার মসজিদের মাইকে নারীরা বাইরে কাজ করতে পারবে না বলে এমন ফতোয়া দেন। ফতোয়ার মাধ্যমে বিশেষ করে মাইকে নারীদের শস্যক্ষেতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

কুমারখালী থানার ওসি আবদুল খালেক জানান, মাইকে ফতোয়া জারির পর থেকে এলাকায় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে। বড় ধরনের সামাজিক দাঙ্গা থামাতে পুলিশ পরদিন আজ বিকেলে ওই ইমাম ও এ কাজে প্রভাব খাটানো মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর