সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাকর্মীদের ‘ফুটানি’ না করার পরামর্শ মতিয়ার

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের উন্নয়ন নিয়ে ‘ফুটানি’ না করে ভোটের জন্য বিনয়ের সঙ্গে জনগণের কাছে যেতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।

“আমরা এইটা করছি, ওইটা করছি, হ্যান করছি, ত্যান করছি- এই সব বললে ভোট আসবে না,” বলে সতর্ক করেছেন তিনি।

বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত সভায় একথা বলেন কৃষিমন্ত্রী।

বামপন্থি রাজনীতি করে আসা মতিয়া চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা মানুষের কাছে যাব বিনয়ের সাথে, আমরা ফুটানি দেখায়ে যাব না- এই কথাটা মনে রাখতে হবে।

“আমরা এইটা করছি, ওইটা করছি, হ্যান করছি, ত্যান করছি- এই সব বললে ভোট আসবে না। কথা বলতে হবে বিনয়ের সঙ্গে। কিন্তু যা করেছি দৃঢ়তার সঙ্গে বলব, উই হ্যাভ ডান ইট। কার নেতৃত্বে? জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।”

সভায় বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির উদ্দেশে বলেন, “জনগণের প্রতি যদি আস্থা থাকে নির্বাচনে অংশ নেবেন। আমরা আপনাদের স্বাগত জানাব।”

তবে নির্বাচন নিয়ে কোনো ধরনের ‘ষড়যন্ত্র জনগণ বরদাশত করবে না’ বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, “ উনি নিজেকে তিনবারের প্রধানমন্ত্রী দাবি করেন, তিনি আজকে দুর্নীতির মামলায় আদালতের কাঠগড়ায়। তার দুর্নীতি কিসের? এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, এতিমদের টাকা পর্যন্ত তার হাত থেকে রক্ষা পায়নি।”

বিচারে দোষী প্রমাণিত হওয়ার শঙ্কা থেকে খালেদা জিয়া এই বিচার বিলম্বিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন হানিফ।

বিএনপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “আজকে পনামা পেপার্সে বিএনপি নেত্রী ও তাদের খবর এসেছে। আজকে সৌদি আরবসহ বিভিন্ন দেশে তাদের দুর্নীতির খবর বেরিয়েছে। ওখানে নাকি তারা ১২০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন, শপিং মল তৈরি করেছেন, সেগুলো বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে চলে এসেছে। এখন তারা সেটাকে ঢাকার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছে।”

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানান মাহবুব উল আলম হানিফ।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা