,

সংবিধান নিয়ে কাউকে ফুটবল খেলতে দেওয়া হবে না : আইনমন্ত্রী

news-image

সংবিধান নিয়ে আর কাউকে ফুটবল খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘যারা সংবিধান নিয়ে ষড়যন্ত্র করেছে তাদের সেই ষড়যন্ত্র ভেঙে গেছে।’

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিচারিক আদালতের বিচারকদের শৃঙ্খলা ও আচরণ বিধিমালায় বিচার বিভাগের অধিকার ক্ষুন্ন হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই শৃঙ্খলাবিধির কারণে বিচার বিভাগের অধিকার ক্ষুন্ন হয়নি বরং বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধিতে যে নির্দেশনা দেওয়া হয়েছে তাতে উচ্চ আদালতের মর্যাদা বেড়েছে। যারা সমালোচনা করেছেন তারা গেজেট না বুঝে, না পড়েই সমালোচনা করেছেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর