,

ডেমরার রানা হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ

news-image

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টারে মো. রানা নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া এই মামলায় আরো দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) আবুল কালাম আজাদ এনটিভি অনলাইনকে জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মাসুদ, আল আমিন ওরফে আলম, শফিকুল ইসলাম ওরফে রবিন ও জাহাঙ্গীর হোসেন।

আবুল কালাম আজাদ জানান, এ ছাড়া এই মামলায় মো. বাবলা ও মনির হোসেন নামের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। তা যদি আসামিরা দিতে ব্যর্থ হন, তাহলে তাঁদের আরো এক বছর করে কারাভোগ করতে হবে বলে আদেশে বলা হয়েছে।

আজ রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ৯ জানুয়ারি রাতে আসামিরা নিহত রানাকে ডেমরার স্টাফ কোয়ার্টারে নিয়ে ছুরি দিয়ে গলা কেটে ও পেটে আঘাত করে খুন করে। এরপর রানার লাশ ওই কোয়ার্টারে ফাঁকা জমিতে ফেলে রেখে যায়। পুলিশ পরে এসে তার লাশ উদ্ধার করে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বাদী হয়ে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০০৯ সালের ৩১ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর