সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বছর শেষে পপি নতুন চলচ্চিত্রে

news-image

বিনোদন প্রতিবেদক : বছরের শেষ প্রান্তে এসে নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা পপি। এটা বড় কোনো ঘটনা নয়। যে কারণে এই সংবাদ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পপির একটি ঘোষণায়। তিনি ঘোষণা দিয়েছেন, ‘টার্ন’ নামের নতুন যে ছবিতে অভিনয় করতে যাচ্ছেন, সেটি হবে তার স্বপ্নের ছবি।

কারণ হিসেবে তিনি বলেন, ‘প্রথম কোনো ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, যেখানে একই সঙ্গে প্রতিবন্ধী ও বুদ্ধিমত্তা সম্পন্ন এক তরুণীর চরিত্রে আমাকে দেখা যাবে। এর আগে এমন কোনো গল্পে অভিনয় করা হয়নি। যে কারণে আমি দাবি করছি, ‘টার্ন’ হবে আমার অভিনয়ে ক্যারিয়ারের অন্যতম একটি ছবি। অভিনয়ে নিজেকে ভাঙার জন্য নানা ধরনের ছবিতে কাজ করেছি। কিন্তু সেসব ছবি থেকে ‘টার্ন’ অনেকটা ব্যতিক্রম হবে বলেই মনে করি।’

সম্প্রতি ‘টার্ন’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পপি। ছবিটি পরিচালনা করবেন শহীদুল ইসলাম খান। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজে। তিনি জানান, ছবির নির্মাণ প্রস্তুতি শেষ পর্যায়ে। দু’-তিন সপ্তাহের মধ্যে এর দৃশ্যধারণ শুরু হবে। ‘টার্ন’ ছাড়াও পপি আশাবাদী তার মুক্তি প্রতীক্ষিত অন্যান্য ছবি নিয়েও। সে তালিকায় আছে ‘শর্ট কাটে বড় লোক’, ‘জীবন যন্ত্রণা’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’সহ আরও কিছু ছবি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা