,

জেরুজালেমকে রক্ষায় বাংলাদেশের জনগণকে জেগে উঠার আহ্বান এরশাদের

news-image

নিউজ ডেস্ক : পবিত্র জেরুজালেমকে রক্ষায় বাংলাদেশের জনগণকে জেগে ওঠার ও বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত বাংলাদেশ কখনো মেনে নেবে না। এক বিন্দু রক্ত থাকতেও আমরা এটা কখনো মেনে নেব না।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় পার্টি।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন তা সমস্ত মুসলিম রাষ্ট্রকে ধ্বংসের পায়তারা। কিন্তু ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। কারণ ইসলাম আল্লাহর ধর্ম।

সাবেক রাষ্ট্রপতি বলেন, জেরুজালেম হচ্ছে একটি পূণ্যস্থান। এখানে মুসলমানদের প্রথম কেবলা বায়তুল আকসা অবস্থিত। এখান থেকেই আল্লাহর সান্নিধ্য অর্জন করতে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) পবিত্র মিরাজে গমন করেন। এটাকে ইসরাইলের রাজধানী করার সিদ্ধান্ত একে অপবিত্র করার শামিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর