,

সিসিটিভি স্থাপনের পর হাসপাতালে দালাল দ্বারা কেউ হয়রানীর শিকার হবে না-জেলা প্রশাসক 

news-image

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে সিসিটিভি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল প্রাঙ্গনে সিসিটিভি কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.শফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন,জেলা বিএমএর সাধারন সম্পাদক ডা:আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম,সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা জামে মসজিদের সাধারন সম্পাদক মো: আশিকুল ইসলাম সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

সিসিটিভি কার্যক্রমের উদ্বোধন শেষে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান সাংবাদিকদের বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যর জন্য সরকারের সবসময় নজর রয়েছে। ব্রাহ্মনবাড়িয়া জেলায় ২শ৪৫টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালকে ২শ৫০ শয্যা করা হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা উন্নত করার জন্য সরকার দেশের সব জায়গায় তথ্য ও প্রযুক্তির ব্যবহার শুরু করেছে।

সেজন্যই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের ব্যবস্থাপনা উন্নত করার জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার করাহচ্ছে। প্রথম পর্যায়ে ১৩টি সিসিটিভি স্থাপন করা হয়েছে। পর্যায় ক্রমে আরো ৩টি সিসিক্যামেরা স্থাপন করা হবে। এই সিসিটিভি স্থাপনের পর হাসপাতালে দালাল দ্বারা কেউ হয়রানীর শিকার হবে না। রোগীরা আরো বেশি সহয়তা পাবে।

এদিকে হাসপাতালের তত্বাবধায়ক ডা.শফিকুল ইসলাম বলেন, সিসিটিভি চালু হওয়ার পর হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। হাসপাতালের ভিতরে দালালদের সনাক্ত করতে পারছি। যেকোনো অবাঞ্চিত ঘটনা লক্ষ্য করা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর