,

রাহুল গান্ধী কংগ্রেসের নতুন সভাপতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হলেন তিনি। দীর্ঘ ১৯ বছর পর ভারতের এ রাজনৈতিক দল নতুন সভাপতি পেল।

১৯৯৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত সোনিয়া গান্ধী ছিলেন কংগ্রেসের সভানেত্রী। মায়ের সেই আসনে বসলেন ৪৭ বছর বয়সী রাহুল। সোমবার সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। দলের ওই পদের জন্যে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল সোমবার বিকেল ৩টা পর্যন্ত।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সোমবার পর্যন্ত মোট ৮৯টি মনোনয়নপত্র জমা পড়েছে এবং সবগুলোই বৈধ। কংগ্রেস সভাপতি পদে রাহুল ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায়; সর্বসম্মতিক্রমে তাকেই নির্বাচন করা হয়েছে এ পদের জন্য।

দলের মুখপাত্র মুল্লাপ্পালি রামচন্দ্রন বলেন, গত সোমবার কংগ্রেসের এ পদের জন্যে মনোনয়ন জমা দিয়েছিলেন রাহুল। আজ তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতি নির্বাচিত হলেন। এরসঙ্গে দলের মধ্যে এক প্রজন্মের বদল ঘটল।

১৯৯৮ সাল থেকে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সোনিয়া। টানা ১৯ বছর ধরে সোনিয়া গান্ধী দলটির সভাপতির দায়িত্বে ছিলেন।

২০১৩ সালের জানুয়ারিতে কংগ্রেসের সহ-সভাপতি হওয়ার পর থেকেই রাহুল দলটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা। তবে আজ থেকে দলের সর্বোচ্চ নেতা হিসেবে আবির্ভূত হলেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন রাহুল। সূত্র : আনন্দবাজার, এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর