সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়া থেকে সেনা ফিরিয়ে নেয়ার ঘোষণা পুতিনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া থেকে নিজেদের সৈন্য ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার সিরিয়ায় রাশিয়ার ঘাঁটিতে সফরে গিয়ে এ ধরনের নির্দেশনা দেন তিনি।

সিরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বলা হয়, সোমবার সকালে লতাকিয়ার দক্ষিণ-পূর্ব এলাকার বিমান ঘাঁটিতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা নভোস্তি বলছে, ওই অঞ্চলে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে। সে কারণে সেনাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সিরিয়া থেকে মিসরে যাওয়ার কথা রয়েছে পুতিনের। মিসরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে পুতিনের সাক্ষাতের কথা রয়েছে।

সিরিয়ার গৃহযুদ্ধে প্রধান মিত্র রাশিয়া। বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে পেরে না উঠে সরকারিভাবে রাশিয়ার কাছে সেনাবাহিনীর সাহায্য চেয়েছিল সিরিয়া। সেই ডাকে সাড়া দিয়ে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে আসাদ সরকারকে সহযোগিতা করে অাসছিল রাশিয়া।

ইতোমধ্যেই সিরিয়া জঙ্গিমুক্ত ঘোষণা করা হয়েছে। এবারে সেখান থেকে সেনা ফিরিয়ে নেয়ার ঘোষণা দেয়া হল। সূত্র : আল জাজিরা

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা