,

নতুন ছবিতে শাকিব-বুবলি

news-image

বিনোদন প্রতিবেদক : ‘অপারেশন অগ্নিপথ’র পর শাকিব খানকে নিয়ে আলোচিত নির্মাতা আশিকুর রহমান নতুন আরেকটি ছবি শুরু করতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া ছবিটিতে শাকিবের নায়িকা থাকছেন চিত্রনায়িকা শবনম বুবলি।

জানুয়ারি/ফেব্রুয়ারি-২০১৮’তে ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আশিক নিজেই এসব বিষয় বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি বলেন, শাকিব-বুবলিকে নিয়ে আমার নতুন ছবি শুরু হচ্ছে। এরই মধ্যে তারা দুজন চুক্তিবদ্ধ হয়েছেন। এখন ছবিটির প্রি-প্রডাকশনের কাজ করছি।

বর্তমানে আশিকুর রহমান অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন। অস্ট্রেলিয়া থেকে ‘মুসাফির’ খ্যাত এই নির্মাতা বলেন, আমি জানুয়ারিতে দেশে ফিরবো। এসেই কাজ শুরু করবো। এখান থেকেই সবকিছু গুছিয়ে নিচ্ছি। তবে ছবির নাম এখনও ঠিক করতে পারিনি।

অ্যাকশন-থ্রিলার ধাঁচের ছবিটির গল্প আশিক নিজেই লিখেছেন। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। প্রযোজনা করছে হার্টবিট।

নির্মাতা আশিকের ‘অপারেশন অগ্নিপথ’ এখনও নির্মাণাধীন। ছবিটির শ্যুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। আর কিছুদিন শ্যুটিং হলে এর পুরো কাজ শেষ হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর