রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর জ্বালার জন্য ১৭ বন্ধ হল খুলছে

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী ১৫ ডিসেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে মালেক আফসারীর ছবি অন্তর জ্বালা। জায়েদ খান ও পরীমনির ছবিটি ইতোমধ্যে ১৭৫টি হলে মুক্তি নিশ্চিত পাচ্ছে।

তবে এর মধ্যে বন্ধ ১৭টি প্রেক্ষাগৃহ শুধু অন্তর জ্বালার জন্য খোলা হচ্ছে। রবিবার রাজধানীর খিলক্ষেতের হোটেল গ্রেস ২১-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্মাতা মালেক আফসারী।

মালেক আফসারী। বললেন, ১৭ টি বন্ধ হলেও চালু হচ্ছে অন্তর জ্বালা। এই হল মালিকরা ঈদের সময় প্রেক্ষাগৃহগুলো চালু করে থাকেন। আমি তাদের বললাম, ‘অন্তর জ্বালা’ই তো ঈদ। এটাই ঈদের ছবি। আপনারা পর্দা খুলে দিন। তারা আমার কথা শুনেছে।

এই নির্মাতা জানান, ১৩০ দিন ধরে পিরোজপুরে ছবির দৃশ্যায়ন হয়েছে। ৯০ দিন ধরে চলেছে এর সম্পাদনার কাজ। ছবিটির ব্যয় ২ কোটি টাকা। এটি প্রযোজনা করেছেন নায়ক জায়েদ খান।

‘অন্তর জ্বালা’ তুলে ধরা হয়েছে নায়ক মান্নার অন্ধ ভক্তের কাহিনী। ওই অন্ধ ভক্তের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। এক দশক ধরে চলচ্চিত্রের সঙ্গে থাকলেও ‘অন্তর জ্বালা’কে ধরা হচ্ছে এ নায়কের টার্নিং পয়েন্ট। জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

এর আগে আফসারী ‘এই ঘর এই সংসার’, ‘ধনী গরিব’, ‘ক্ষতিপূরণ’, ‘ঘৃণা’, ‘উল্টাপাল্টা’,‘মনের জ্বালা’র মতো সুপারহিট সব ছবির স্রষ্টা। ‘অন্তর জ্বালা’ ছবিটি হতে যাচ্ছে মালেক আফসারী পরিচালিত ২৩তম ছবি।

মার্চে অন্তর জ্বালা ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে। একই সঙ্গে ছবিটি সেন্সরে বোর্ড কর্তৃক দারুণ প্রশংসা লাভ করে। জায়েদ-পরী ছাড়া আরো অভিনয় করেছেন নবাগত জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলী, বড়দা মিঠু, চিকন আলী প্রমুখ।

পরিচালক মালেক আফসারি সাংবাদিকদের বলেছেন, ‘অন্তর জ্বালা’ ছবিটি আমার স্বপ্নের একটি চলচ্চিত্র। ছবিতে আমি আমার সর্বোচ্চ মেধা, শ্রম ও সময় ব্যয় করেছি। চলচ্চিত্র বানানোর সব অভিজ্ঞতা ঢেলে দিয়েছি। সে জন্য ‘অন্তর জ্বালা’ ফ্লপ হওয়ার কোনো কারণ নেই। আর যদি ফ্লপ হয়, তবে আর কোনোদিন চলচ্চিত্র পরিচালনা করব না। এটি হবে আমার শেষ ছবি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা