,

অবশেষে আনুশকা-কোহলির বিয়ের কাজ সম্পন্ন

news-image

নিউজ ডেস্ক : অবশেষে বিয়ের কাজ সম্পন্ন করেছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ইতালির মিলান শহরে আজ সকালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে ভারতীয় শীর্ষ গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে।

বিরাট কোহলি-আনুশকা শর্মার সংবাদটি ইন্ডিয়া টুডে গুরুত্বসহকারে অনলাইন সংস্কারে প্রকাশ করেছে। একই খবর প্রকাশ করেছে ভারতের শীর্ষ গণমাধ্যম এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে শিগগির আনুষ্ঠানিকভাবে এই ক্রিকেটার ও অভিনেত্রী বিয়ের খবর জানান দেবেন। তবে অন্যান্য গণমাধ্যমে বলা হচ্ছে, এই উইকেন্ডে তারা বিয়ে সেরেছেন। আগামী ২৬ ডিসেম্বর ভারতের মুম্বাই গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

আনুশকা শর্মা যতই লুকোচুরি করুন, এই সপ্তাহে যে তাঁর বিয়ের সানাই বাজতে চলেছে, তা স্পষ্ট। এমনটাই খবর ছিল। যার কারণে শুক্রবার ইতালির উদ্দেশে স্বপরিবারে আনুশকা শর্মা ভারত ত্যাগ করেন। এয়ারপোর্টে সাংবাদিকদের চোখ এড়াতে পারেন নি।

ইতালির ভূস্বর্গ বলে পরিচিত তুসকানি শহরের একটি ঐতিহ্যবাহী রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে তাদের মেহেদী, সংগীত ও বিয়ের নানান আনুষ্ঠানিকতা। পরে সেখান থেকে অনেকটা দূরের মিলান শহরে বিয়ে সম্পন্ন হয়।

ইতোমধ্যে বলা হয়েছে, ইতালির তুসকানি শহরের একটি ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট-আনুশকার বিয়ের আয়োজন করা হয়েছে। বছর তিনেক আগে ‘হারপাস বাজার’ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা শর্মা জানিয়েছিলেন, নিজের বিয়ের অনুষ্ঠান তিনি পুরোপুরি ঐতিহ্যবাহী রাখতে চান। আর অনুষ্ঠানটি করতে চান প্রাকৃতিক পরিবেশে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর