,

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি ১২৮ কর্মকর্তার

news-image

প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১২৮ যুগ্মসচিব। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।

গত কয়েক মাস ধরে জনপ্রশাসনে তিনস্তরে পদোন্নতির গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি চূড়ান্ত হল।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ১২৮ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি।

এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হল ৫৬০ জন। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা একশ’র কিছু বেশি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রশাসনে অতিরিক্ত সচিব হিসেবে এমনিতেই নিয়মিত পদের চেয়ে বেশি সংখ্যক কর্মকর্তা রয়েছেন। তার উপর আবার পদোন্নতি দেয়া হল। এতে প্রশাসনে আরও বিশৃঙ্খলা দেখা দেবে। পদোন্নতি পাওয়ার পরও অনেককে নিচের পদে কাজ করতে হবে।

‘সরকারের উপ-সচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের যুগ্ম-সচিব পদে কর্মরতদের বিবেচনায় নিতে হবে।

বিধিমালা অনুযায়ী, যুগ্ম-সচিব পদে কমপক্ষে ৩ বছর চাকরিসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা বা যুগ্ম-সচিব পদে কমপক্ষে ২ বছরের চাকরিসহ ২২ বছরের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

উপসচিব থেকে যুগ্মসচিব ও সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদেও পদোন্নতি শিগগিরই আসছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

সর্বশেষ গত ২৩ এপ্রিল প্রশাসনে সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ২৬৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। এর আগে গত বছরের ২৭ নভেম্বর জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতি দেয়া হয়। ওই সময় অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিব পদে ৫৩৬ জন কর্মকর্তা পদোন্নতি পান।

পদোন্নতিপ্রাপ্তদের পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর