,

টুঙিপাড়ায় বঙ্গবন্ধু’র মাজার জিয়ারত করলেন এড. সৈয়দ তানবির হোসেন কাউছার

news-image

বাংলাদেশ আওয়ামী লীগের সরাইল থানা আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক ও শহীদ বুদ্ধিজীবি সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার সন্তান সৈয়দ তানবির হোসেন কাউছার গত  শনিবার টুঙিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মাজার জিয়ারত করে বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে সকল শহিদ ও স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি শহিদ বুদ্ধিজীবির সন্তান হিসাবে আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মনোনয়ন প্রাপ্তির প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ বশির উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য কায়কোবাদ, অরুয়াইল ইউপি সাবেক চেয়ারম্যান ও আহবায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য

এডঃ ওসমান গনি, পরগনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসকে ইউসুফ, আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল মিয়া, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজি ইকবাল, বঙ্গবন্ধু প্রজন্মলীগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ব্রাহ্মণবাড়িয়া শাখার যুগ্ম আহ্বায়ক এড. বশির আহমেদ খান, সরাইল ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন মিল্লাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির খন্দকারসহ এলাকার আইনজীবী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর