সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সেতুতে জীবন বাঁচাতে ট্রেনকে ৫ কিলোমিটার পাল্লা দিল কুকুর

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু বঙ্গবন্ধু বহুমুখী সেতু। যমুনা নদীর ওপর নির্মিত এই সেতুর দৈর্ঘ্য ৫ প্রায় কিলোমিটার। বাস-ট্রাক ও অন্যান্য যানবাহনের পাশপাশি ট্রেনও চলাচল করে এই সেতুর ওপর দিয়ে। সেতুর ওপর দিয়ে ট্রেন অতিক্রম করার সময় একটি শরীর শিহরণ দেওয়ার মতো ঘটনা ঘটেছে সম্প্রতি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত এক ভিডিওতে দেখা যাচ্ছে, সেতুর ওপর দিয়ে ট্রেন যাত্রা শুরু করা মাত্র একটি কুকুর সামনে এসে পড়ে। ট্রেন দেখে সেই কুকুর সামনে দৌঁড়ানো শুরু করে। ট্রেন চলছে কুকুরটিও সমানতালে সামনে দৌঁড়াচ্ছে। গতি কমবেশি হচ্ছে না। কুকুরটি কোনোভাবে একটু দাঁড়ালেও বা গতি একটু কমালে ওর শরীর ছিন্নভিন্ন হয়ে যাবে।

এই বিষয়টি সে ভালোভাবেই টের পেয়েছিল। তাই তো কোনোভাবেই বিরাম নেওয়ার নাম নেই দৌঁড়াচ্ছে তো দৌঁড়াচ্ছেই।

ট্রেনও চলছে অবিরাম। ৫ কিলোমিটার কি যা তা পথ? নেটিজেনরা ভিডিওটি দেখছেন আর শিউরে উঠছেন এই বুঝি ট্রেনের তলে চলে গেল কুকুরটি। কিন্তু না শেষ পর্যন্ত ৫ কিলোমিটার পাড়ি দিয়ে যমুনার ওপারে পৌঁছে যায় কুকুরটি। আর নেটিজেনরাও হাফ ছেড়ে যেন বাঁচে।
রাকিব নামের এক তরুণ নিজের ফেসবুকে ভিডিওটি প্রথম ছাড়ে। তবে এটা স্পষ্ট যে ইঞ্জিনের কোনো একজন লোকো মাস্টার ভিডিওটি ধারণ করেছেন।

পাঠকদের জন্য সেই ভিডিওটি-

https://youtu.be/dN1j-zsalz8

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা