,

ঢাকায় মাধুরী দীক্ষিত

news-image

সিনেমায় আগের মতো দেখা না গেলেও এখনো দারুণ জনপ্রিয় বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। জানা গেল, প্রথমবারের মতো ঢাকায় আসছেন ‘দিল তো পাগল হ্যায়’-খ্যাত এ তারকা।

সোহানা গ্রুপের আয়োজনে ফেব্রুয়ারিতে তিনদিনব্যাপী ‘হোয়াইট স্যান্ড রিসোর্ট ভ্যাকেশন ফেয়ার’ অনুষ্ঠিত হবে ঢাকায়। সমাপনী দিনের আয়োজনে অংশ নিতে ১৫ ফেব্রুয়ারি আসছেন ৫০ বছর বয়সী মাধুরী।

ওইদিন সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সোহানা গ্রুপের পরিচালক ফারিয়া মাহবুব পিয়াসা জানান, ইতোমধ্যে মাধুরী দীক্ষিতের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। ওইদিনের অনুষ্ঠানে আধা ঘণ্টার পরিবেশনায় নিজের অভিনীত জনপ্রিয় কিছু গানের সঙ্গে পারফর্মও করবেন তিনি।

শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরো আয়োজন সম্পর্কে জানানো হবে।

১৯৮৪ সালে ‘অবোধ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাধুরীর। ১৯৮৮ সালে ‘তেজাব’ ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর নব্বইয়ের দশকজুড়ে বলিউড শাসন করেছেন তিনি। চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য ২০০৮ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী’তে ভূষিত হন মাধুরী। এছাড়া ফিল্মফেয়ার’সহ অসংখ্য স্বীকৃতি পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর