,

প্রথমবার বাবা হচ্ছেন মুশফিক!

বাবা হতে চলেছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। খুব শীঘ্রই মুশফিক ও তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির কোল জুড়ে আসবে প্রথম সন্তান।

২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সাথে মুশফিকের বাগদান সম্পন্ন হয়। এর প্রায় এক বছর পর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গায়ে হলুদ অনুষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর ও বিবাহোত্তর সংবর্ধনা হয় ২৭ সেপ্টেম্বর।

জান্নাতুল কিফায়াত মন্ডি ব্যবসায় প্রশাসনে অনার্স সম্পন্ন করেছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। তার বাবা অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা। তিন বোনের মধ্যে মন্ডি দ্বিতীয়। তার বড় বোন জান্নাতুল কাওসার মিষ্টি জাতীয় দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদউল্লাহ্‌ রিয়াদের স্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর