,

লঘুচাপের প্রভাবে সারা দিন বৃষ্টি ঝরবে

news-image

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উপকূলে এসে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে এটি লঘুচাপে পরিণত হয়। তবে এর প্রভাবে আজ রোববার সারা দেশে সারা দিন বৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজও দেশের বন্দরগুলো ও কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটি হয়তো আজ দুপুরের পরে তুলে ফেলা হবে।

গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাঁদপুরে, ৬২ মিলিমিটার। একই সময়ে রাজধানী ঢাকায় বৃষ্টির মাত্রা ছিল ১৫ মিলিমিটার।

ডিসেম্বর শুরু হলে হিমালয় পর্বতমালা হয়ে শীতের বাতাস দেশের উত্তরাঞ্চলে চলে আসে। পঞ্চগড়, ঠাকুরগাঁও হয়ে শীত ছড়িয়ে পড়ে সারা দেশে। ঋতুচক্রের নিয়মে এটাই প্রতিবছর ঘটে। কিন্তু এ বছর শীতের ওই বাতাস ঠেকিয়ে দিচ্ছে বঙ্গোপসাগর। তিন দিন আগে সেখানে সৃষ্ট গভীর নিম্নচাপটি শীতের ওই বাতাস তো আটকে দিচ্ছেই, সেই সঙ্গে সারা দেশে বৃষ্টি ঝরাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস হচ্ছে, আজ  এবং আগামীকাল সোমবারও এই বৃষ্টি চলবে। আজ দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে।

দেশের উপকূলীয় এলাকাগুলোয় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দুর্ভোগ ছিল আরও বেশি। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েছেন। টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এতে টেকনাফেও সেন্ট মার্টিনের প্রায় ৩৫০ বাসিন্দা আটকা পড়েছেন। একই অবস্থা রয়েছে কক্সবাজার ও কুয়াকাটা এলাকায়ও। পর্যটকেরা বাইরে বের হতে পারেননি।

বৃষ্টিতে রাজধানীবাসীর ভোগান্তির অন্ত নেই। রাজধানীর পথ-অলিগলি কাদায় মাখামাখি হয়ে গেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে বৃষ্টির কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর