,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

news-image

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত১২ জন আহত হয়েছেন। রোববার সকাল ৮টা ১০ মিনিটে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা সংলগ্ন সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় রোববার সকালে রংপুর থেকে ছেড়ে আসা মিম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখি চুন বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতরা রংপুরের বাসিন্দা নিশ্চিত হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর