,

পুলিশের মধ্যে দুই-একজন দুষ্ট সদস্য রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

লালমোহন প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের নিরাপত্তা বাহিনী জীবনের মায়া ত্যাগ করে একের পর এক জঙ্গি-সন্ত্রাসী দমন করে চলেছে। সে জন্য পুলিশের ওপর সবার আস্থা ফিরে এসেছে। তবে পুলিশের মধ্যেও দুই-একজন দুষ্ট সদস্য রয়েছে। শেখ হাসিনার রাজত্বে আইন সবার জন্য সমান। অন্যায় পেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

শনিবার ভোলার লালমোহন থানার নতুন ভবন উদ্বোধন শেষে লালমোহন বাজারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সবাই রাস্তায় দাঁড়িয়ে একত্রে বলেছিলাম- সন্ত্রাস-জঙ্গি চাই না। সে জন্য আমরা জঙ্গি দমন করতে পেরেছি।

স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহম্মদ, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী রেজা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিফিকুল ইসলাম বাদল প্রমুখ।

এর আগে বেলা ১১টায় লালমোহনে প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নতুন থানা ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া বিকেলে সমান অর্থ ব্যয়ে তজুমদ্দিন থানা ভবন কমপ্লেপেরও উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন ছাড়াও বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরিফ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর