,

মারামারি করে নিষিদ্ধ বেন ডাকেট!

news-image
স্পোর্টস ডেস্ক : একের পর এক ইংলিশ ক্রিকেটার রাতের ক্লাব-পানশালাগুলোতে যাচ্ছেন আর মারামারিতে জড়াচ্ছেন! ‘কারফিউ জারি’ করেও যেনো থামানো যাচ্ছে না তাদের। ব্রিস্টলের নাইট ক্লাবে মারামারি করে অ্যাশেজ খেলতে পারছেন না বেন স্টোকস আর অ্যালেক্স হেলস।
মধ্যরাতে বাইরে যাওয়ার আইন তুলে নেওয়ার সাথে সাথে এবার তাদের সঙ্গী হলেন বেন ডাকেট!
জানা গেছে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত বৃহস্পতিবার মধ্যরাতে অস্ট্রেলিয়ার এক পানশালায় গিয়েছিলেন ডাকেট। সেখানেই তিনি কয়েকজনের সঙ্গে মারামারিতে জড়ান। তবে ঘটনাস্থলের লোকজন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পুলিশি ঝামেলায় আপাতত ফাঁসতে হয়নি ডাকেটকে। তবে ইসিবির ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে তাকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে।
তৃতীয় টেস্টের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে খেলার কথা ছিল ২৩ বছর বয়সী ডাকেটের। ইংল্যান্ডের নিয়মিত একাদশের মধ্য থেকে মঈন আলীও খেলবেন এই ম্যাচে। কিন্তু তার আগেই এই ঝামেলা! শিগগিরই ডাকেটের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হবে বলে ইসিবি জানিয়েছে। তারপর জানা যাবে ডাকেটের ভাগ্যে কী শাস্তি লেখা আছে।
এর আগে চলতি অ্যাশেজেই পানশালায় অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটসম্যান ক্যামেরুন বেনক্রাফটকে ঢুস দিয়েছিলেন ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। এরপর বেশ কিছুদিন ইংল্যান্ডের ক্রিকেটারদের রাতে পানশালায় যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বৃহস্পতিবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সেদিন রাতেই এই কাণ্ড ঘটিয়ে বসলেন বেন ডাকেট! এখন কি আবারও ‘কারফিউ’ জারি হবে?

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর