,

‘শিগগিরই বিয়ে নিয়ে কথা বলব’

news-image

বিনোদন প্রতিবেদক : মডেল ও অভিনয়শিল্পী তানজিন তিশার সঙ্গে জনপ্রিয় একজন গায়ক ও সংগীত পরিচালকের প্রেমের খবর কিছুদিন আগেও ছিল ওপেন সিক্রেট। ইদানীং কেউ আবার বলছেন, তিশার সঙ্গে সেই গায়ক-সংগীত পরিচালকের সম্পর্কের পাট চুকে গেছে। গত শুক্রবার দুপুরে মুঠোফোনে আলাপে এই মডেল বলেন, বিয়ে নিয়ে শিগগিরই কথা বলবেন তিনি।

কয়েক বছর আগে ‘চোখেরই পলকে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে কাজ করে আলোচনায় আসেন মডেল ও অভিনয়শিল্পী তানজিন তিশা। এরপর নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেন তিনি। কিছুদিন আগে ইমপ্রেস টেলিফিল্মের ‘তুমি রবে নীরবে’ শিরোনামের একটি সিনেমায় কাজ করেন তিনি। তিশা এখন আছেন কলকাতায়। সেখানে তিনি নতুন একটি বিজ্ঞাপনি চিত্রের শুটিং করছেন। আগামীকাল রোববার তাঁর দেশে ফেরার কথা।

তানজিন তিশার প্রেমের সম্পর্ক সবার সামনে প্রকাশিত হয় ফেসবুকে তাঁর প্রোপাইল পিকচার পরিবর্তনের কারণে। শুধু তা-ই নয়, সেই গায়ক ও সংগীত পরিচালকের সঙ্গে মোটরসাইকেলে বসা দুজনের স্থিরচিত্র প্রকাশ করেন তাঁরা।

তানজিন তিশা বলেন, ‘বিয়ে নিয়ে আমি কথা বলব শিগগিরই। তখন সবার কাছে অনেক কিছু পরিষ্কার হবে।’

এদিকে নাম প্রকাশ না করার শর্তে দুই পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেন, ‘তিশার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কারণে সেই গায়ক ও সংগীত পরিচালকের ওপর তাঁর বাবা ভীষণ রাগ করেছেন। এরপর পারিবারিকভাবে তাঁর ওপর চাপ দেওয়া হয়, যেন সেই গায়ক ও সংগীত পরিচালক তিশার সঙ্গে প্রেমের সম্পর্ক অব্যাহত না রাখেন।’

এখন দেখার বিষয়, কলকাতা থেকে ফিরে তানজিন তিশা কার সঙ্গে তাঁর বিয়ের ব্যাপারটি পরিষ্কার করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর