,

ভারতের সামনে শীর্ষে ওঠার হাতছানি

news-image

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সুরর্ণ সুযোগ ভারতের সামনে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতলে দক্ষিণ আফ্রিকাকে টপকে চূড়ায় উঠতে পারবে বিরাট ভারতীয় ক্রিকেট দল।

আপাতত ১২১ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা শীর্ষে রয়েছে। দুই নম্বরে থাকা ভারতের পয়েন্ট ১২০। রোববার ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে জিতলেই শীর্ষে উঠতে পারবে ভারত।

ধর্মশালায় শ্রীলঙ্কাকে হারাতে পারলে ভারতের রেটিং পয়েন্ট হবে দক্ষিণ আফ্রিকার সমান ১২১। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে শীর্ষে জায়গা করে নেবে টিম ইন্ডিয়া। তবে শীর্ষস্থান ধরে রাখতে হবে হলে মোহালি এবং বিশাখাপত্তমে সিরিজের শেষ দুটি ম্যাচেও জিততে হবে ভারতকে।

তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও লাভ হবে না ভারতের। এক পয়েন্ট পিছিয়ে দুই নম্বরেই থাকবে টিম ইন্ডিয়া। এর আগে ঘরের মাঠে তিন ম্যাচ টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ভারত।

৮৩ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে রয়েছে। এদিকে ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ হলেও কোনো পয়েন্ট কমবে না লঙ্কানদের। তবে ৩-০ ব্যবধানে ভারতকে হারাতে পারলে রেটিং পয়েন্ট বেড়ে ৮৭-তে উন্নীত হবে। অবশ্য তারপরও বাংলাদেশের (৯২ পয়েন্ট) পিছিয়ে থেকে আট নম্বরেই থাকতে হবে শ্রীলঙ্কাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর