,

ভিডিওতে দেখুন মিরপুরে গেইলের সেই বিধ্বংসী সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিস গেইল। যাকে বলা হয় টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। কিন্তু বিপিএলে এবারের আসরে দু’একটা ম্যাচে ঝড় তুললেও তাকে সেই বিধ্বংসী গেইল মনে হয়নি। তবে ঠিক সময়েই স্বরূপে ফিরলেন ক্যারিবীয়ান তারকা। প্রতিপক্ষের জন্য তিনি কতটা ভয়ংকর হতে পারেন সেটা দেখা গেছে মিরপুরে গতকাল শুক্রবার খুলনা টাইটারের বিরুদ্ধে।

এদিন, গেইলের ৫১ বলে অপরাজিত ১২৬ রানের সাইক্লোন ইনিংসে ভর করে সহজ জয় পায় রংপুর রাইডার্স। ৮ উইকেটে খুলনা টাইটানসকে হারিয়ে ‘এলিমিনেটর’ থেকে ‘কোয়ালিফায়ারে’ উঠে গেল মাশরাফির দল। ক্রিস গেইল একাই উড়িয়ে দিয়েছেন খুলনাকে। ১৪ ছক্কার সঙ্গে ৬টি বাউন্ডারি। গেইল প্রথম ফিফটি করেন মাত্র ২৩ বলে। দ্বিতীয় ফিফটি করতে আরও এক বল কম খেলেছেন।

মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করে গেইল রংপুর রাইডার্সকে জয় এনে দিয়েছেন ২৮ বল হাতে রেখেই।
যদিও মিরপুরের মরা উইকেট খুলনা টাইটানের দেওয়া ১৬৮ রানের টার্গেটকে অনেক বড় মনে হচ্ছিল সবার। তার মধ্যে ২৫ রানের মধ্যে রংপুর রাইডার্সের দুই উইকেট নেই। যার মধ্যে ছিলেন টি-টোয়েন্টির আরেক বড় নাম ব্রেন্ডন ম্যাককালাম। ফলে শুরুতেই বিপদের গন্ধ পেয়েছিল রংপুর। কিন্তু খুনে মেজাজে ব্যাটিং করে মুহূর্তের মধ্যেই শঙ্কার কালো মেঘ নিঃশেষ করে দেন গেইল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর