সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাত্রী খুঁজছেন নায়ক বাপ্পীর মা

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের এ সময়ের আলোচিত নায়ক বাপ্পী চৌধুরীর জন্য পাত্রী খুঁজছেন তাঁর মা। সবকিছু ঠিক হলে আগামী বছরের শেষ নাগাদ ব্যাচেলর জীবনের ইতি টানতে চান তিনি। গতকাল শুক্রবার দুপুরে এই প্রতিবেদকের সঙ্গে আলাপে তেমনটাই জানালেন বাপ্পী।

বাপ্পী চৌধুরী গতকাল শুক্রবার বিএফডিসিতে গাজী জাহাঙ্গীর পরিচালিত ‘পবিত্র প্রেম’ সিনেমার শুটিং করছেন। শুটিংয়ের ফাঁকে বাপ্পী বলেন, ‘আমরা দুই ভাই দুই বোন। পরিবারের সবার মধ্যে আমি ছোট। গত বছর ভাইয়া বিয়ে করেছেন। মা চান আমার বিয়ের কাজটিও সেরে ফেলতে। কিছুদিন ধরেই মা বলছিলেন। ৬ ডিসেম্বর মাকে আমার জন্য পাত্রী দেখতে বলেছি। বুঝতেই পারছেন, মা-বাবার পছন্দের মেয়েকে বউ হিসেবে চাই।’

স্ত্রী হিসেবে কেমন মেয়ে পছন্দ? বাপ্পী বলেন, ‘স্বাধীনচেতা একজন মেয়ে, আমার কাজের প্রতি যার সম্মান থাকবে। আমাকে সহযোগিতা করবে। আমার পাশে থাকবে।’

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে পাঁচ বছর আগে ঢালিউডে অভিষেক ঘটে বাপ্পীর। প্রচারণার কারণে প্রথম সিনেমা দিয়েই আলোচনায় আসেন তিনি। তাঁর মতে, তিনি বড় হয়েছেন যৌথ পরিবারের আবহে। তাই বিয়ের মতো জীবনের এত বড় সিদ্ধান্ত যেন পরিবার থেকে নেওয়া হয়, সেটাই তাঁর চাওয়া।

বাপ্পী বলেন, ‘আমি বড় হয়েছি যৌথ পরিবারে। পরিবার মানে আমি বুঝি মা-বাবা, ভাইবোন, চাচা-চাচি, চাচাতো ভাইবোন, দাদা-দাদি। আমি যেহেতু কাজের কারণে পরিবারকে সময় দিতে পারি না, তাই আমি চাই পরিবারের মধ্যমণি হবে আমার স্ত্রী। তাই সাধারণ একজন মেয়ে চাই, যে আমার পাশাপাশি পরিবারের সবাইকে সময় দেবে, সবাইকে আপন করে নেবে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা