,

গর্ভবতী হয়ে বিয়ে করা কি জায়েজ? (ভিডিও)

news-image

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠানে প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন : কোন মহিলা প্রেগনেন্ট (গর্ভবতী) হয়ে বিয়ে করলে সেটা কি ইসলামে জায়েজ হবে?

উত্তর : না। এ বিয়ে শুদ্ধ হবে না। এ বিয়ে জায়েজ নেই। এ অবস্থায় যদি কারো বিয়ে হয়, তাহলে শরিয়াহ অনুযায়ী বিয়েটি ফাসেদ বা বাতিল একটি বিয়ে হবে। শরিয়াহ এ বিয়েকে অনুমোদন করে না। এটি নাজায়েজ। তাই তিনি যদি প্রেগনেন্ট অবস্থায় থাকেন, তাহলে ততক্ষণ পর্যন্ত তার বিয়ে জায়েজ নেই, যতক্ষণ পর্যন্ত তিনি সন্তান প্রসব না করবেন। সন্তান প্রসব করার পরেই তাঁর জন্য বিয়ে জায়েজ রয়েছে। তিনি তখন বিয়েতে বসতে পারবেন বা বিয়েতে রাজি হতে পারবেন। অন্যথায় তাঁর এ বিয়েটা শুদ্ধ নয়।

আর এ প্রেগনেন্সির কারণ যদি ওই পুরুষ এবং মহিলা নিজেরাই হয়ে থাকেন অর্থাৎ বিয়ের আগেই যদি তাঁরা এ অন্যায় কাজটি করে ফেলেন, তাহলে তাঁদেরও সন্তান প্রসব পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্যথায় বিয়ে তো হবে না। শরিয়াহ তাঁদের এ বিয়ে অনুমোদন করবে না, অর্থাৎ সে বিয়ে গ্রহণযোগ্য হবে না।

তবে তাঁরা অপেক্ষা করবেন। সন্তান প্রসব হওয়ার পরই কেবল শরিয়াহ অনুযায়ী তাঁদের বিয়ে হতে পারে। সে ক্ষেত্রেই শুধু তাদের একটি সুযোগ থাকবে, তা হলো এই সন্তানকে তাঁরা স্বীকার করে নেবেন। অর্থাৎ বিয়ের সময় স্বামী এ সন্তানটিকে স্বীকার করে নেবেন। তাহলে এ সন্তানকে তাঁদের সন্তান হিসেবে শরিয়াহ অনুমোদন দেবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর