,

যেদিন গেইল ঝড় ওঠে, সেদিন থামানো মুশকিল : মাহমুদ উল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : শুক্রবার ছুটির দিন। তার ওপর আবার বিপিএলের নক-আউট পর্বের শুরু। বোনাস হিসেবে মাঠে দেখা যাবে ক্রিস গেইল আর তুমুল জনপ্রিয় টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাকে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি তাই ভরে উঠল কানায় কানায়। লিগ পর্বের এক ম্যাচে গেইলকে দর্শক বানিয়ে দিয়েছিলেন রংপুর অধিনায়ক মাশরাফি। আজ সবাইকে দর্শক বানালেন ক্যারিবীয় দানব।

যারা শেষ পর্যন্ত রংপুর বনাম খুলনার এলিমিনেটর ম্যাচটির টিকিট হাতে পেয়েছিলেন তাদের পয়সা ও পরিশ্রম ষোল আনা উসুল হলো। যারা স্টেডিয়ামে ঢুকতে পারেননি তাদের আফোসোসের শেষ নেই। টিভিতে দেখে কি আর দুধের স্বাদ ঘোলে মেটানো যায়? গেইল তাণ্ডবে খুলনার বোলারদের যখন ত্রাহি মধুসুদন অবস্থা, তখন গ্যালারির উল্লাস যেন থামছেই না। এই উল্লাস খুলনার বিরোধিতা করে নয়, গেইলের নাচুনে ব্যাটিং দেখে।

উচ্ছসিত হতে পারেননি কেবল খুলনা টাইটানসের ক্রিকেটার, সমর্থক আর অফিসিয়ালরা।

৫১ বলে ১৪ ছক্কায় অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলে খুলনার ক্রিকেটারদেরকেও তো দর্শক বানিয়ে দিয়েছিলেন গেইল। খুলনা অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ তাই মলিন মুখে বললেন, ‘যেদিন গেইল ঝড় ওঠে, সেদিন থামানো মুশকিল। আজ এমনটাই হল। ‘

বিপিএলের গত আসর থেকেই খুলনা টাইটানসের নেতৃত্বে আছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। গতবারের মত এবারও তার অধিনায়কত্ব দারুণ প্রশংসিত হয়েছে। রিয়াদ সত্যিই বলেছেন, গেইল একাই আজ তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিল! কষ্ট পেলেও তাই গেইলের প্রশংসা করতে কার্পণ্য করেননি মাহমুদ উল্লাহ, ‘সবই জানি, সে থিতু হয়ে গেলে কতটা ভয়ংকর হতে পারে। দ্রুত আউট না করা গেলে মূল্য দিতে হবেই। ‘

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর