,

প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব আল হাসানের রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ২৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। বিপিএলের চলতি আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলে এ রেকর্ড গড়েছেন এই অল-রাউন্ডার। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সব লিগ খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল, বিগ ব্যাশ টি-টোয়েন্টিসহ সব ধরনের টুর্নামেন্টে দেখা মিলেছে সাকিবের। টি-টোয়েন্টিতে ২৫০ ম্যাচ খেলে ২০.৭৯ গড়ে রান করেছেন ৩৯৩১; অর্ধশতক রয়েছে ১৪টি। ব্যাট হাতের পাশাপাশি বল হাতেও সফল এই অভিজ্ঞ অল-রাউন্ডার। ২৫০ ম্যাচে উইকেট সংখ্যা ২৮৯টি; সেরা বোলিং ফিগার ৬/৬।

চলতি বিপিএলে ১১ ম্যাচে ২৫ গড়ে ১৭৬ রান করেছেন। ১৯ উইকেট নিয়ে উইকেট শিকারের তালিকায় সবার উপরে রয়েছেন সাকিব। বাংলাদেশের হয়ে সাকিবের পরে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। ১৫৬ ম্যাচে ২৩ গড়ে ২৬৭৪ রান করেছেন এই ব্যাটসম্যান; অর্ধশতক রয়েছে ১০টি।

১৫৬ ম্যাচে উইকেট সংখ্যা ৭৬টি।
মাহমুদউল্লাহ রিয়াদের পরেই রয়েছেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৫৩ ম্যাচে ৩০ গড়ে রান করেছেন ৩৫০৭; অর্ধশতক রয়েছে ২৯টি এবং সেঞ্চুরি রয়েছে ২টি। তামিমের পরেই চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ১৪০ ম্যাচে ২৫ গড়ে রান করেছেন ২৫৪৩; অর্ধশতক রয়েছে ১৩টি। ব্যাটিংয়ের পাশাপাশি স্ট্যাম্পের পেছনেও সফল মুশফিক। ১৪০ ম্যাচে ডিসমিসাল সংখ্যা ১১৩।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর