,

বিশ্ব সংগীতাঙ্গনে ঝড় তোলা কে এই ক্যামিলা…

news-image

বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে বিশ্ব সংগীতাঙ্গনে ঝড় তুলেছেন ২০ বছর বয়সী ক্যামিলা ক্যাবেলো। তার ‘হাভানা’ ভিডিওটি এরই মধ্যে বিলবোর্ডের প্রথম তিনে জায়গা করে নিয়েছে। ভক্তদের অনেকের প্রশ্ন কে এই ক্যামিলা?

বিলবোর্ড ডটকমের খবর অনুযায়ী, কিউবার হাভানা জন্ম নেওয়া এই সুন্দরীর বাবা মেক্সিকান। তবে তিনি বড় হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে। ক্যামিলা শুরু করেছিলেন গার্ল ব্যান্ড ‘ফিফ্‌থ হারমনি’ দিয়ে।

২০১৫ সালে শন মেন্ডেসের সঙ্গে গেয়েছেন ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’। কিন্তু ‘হাভানা’ তাকে প্রায় রাতারাতি শীর্ষে পৌঁছে দিয়েছে। এই মিউজিক ভিডিওটির দু’তিনটি ভার্সন মুক্তি পেয়েছে ইউটিউবে।

এর মধ্যে একটি মোবাইল ভিউয়ারদের জন্য স্পেশাল ভার্টিকাল ভিডিও। ক্যামিলার গায়কির পাশাপাশি তার বডি ল্যাঙ্গোয়েজও বেশ নজর কাড়ার মতো। বিলবোর্ড সেরা বিশে পর পর কয়েক সপ্তাহ শীর্ষে রয়েছে ‘হাভানা’। এই সপ্তাহেও রয়েছে দ্বিতীয় নম্বরে। এই সাফল্যের পরে অবশ্য একটি বড় প্রজেক্টে হাত দিতে চলেছেন ক্যামিলা। আগামী বছরই আসছে তার সিঙ্গল অ্যালবাম ‘ক্যামিলা’।

‘হাভানা’ ভিডিও দেখতে নিচে ক্লিক করতে পারেন…

এ জাতীয় আরও খবর

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান